ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে হামলা আরও জোরদার করেছে। তারা পরিকল্পিতভাবে শহরের ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে, যার মধ্যে রয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্র। গত একদিনে নতুন করে হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এসব নিহতের ঘটনা ঘটেছে।ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজায় লাগাতার বোমাবর্ষণে ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজার সিটির বাসিন্দারা এখন ক্রমাগত অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে কঠিন পরিস্থিতিতে বসবাস করছেন।সূত্রে জানা গেছে, গাজার সিটিতে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ধারাবাহিক হামলা চালাচ্ছে, যাতে নগর কেন্দ্র দখলের পথ পরিষ্কার করা যায়। ক্ষুধার্ত ও আতঙ্কিত ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে পালানোর নির্দেশ দিয়ে লিফলেটও ছড়ানো হয়েছে।গাজার সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, ইসরায়েলি যুদ্ধবিমান প্রায় প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবন ও সরকারি স্থাপনায় বোমা ফেলছে। অনেক সময় মানুষকে নিরাপদে সরে যাওয়ার পর্যাপ্ত সময়ও দেওয়া হচ্ছে না।তিনি আরও বলেন, ‘বর্তমানে বাস্তুচ্যুত মানুষ শহরের পশ্চিম অংশে জড়ো হয়ে আছেন।

