ছাগলনীয় উপজেলার ৬ নং পাঠান নগর ইউনিয়নের আগ্রনী উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রফেসর মাহাম্মদ উল্ল্যার ৪র্থ মৃত্যু বাষিকী পালিত হয়। অগ্রনী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকে স্বরন সভা ও অনুষ্ঠিত হয়। আমিন রহমান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের জীবন ও কর্ম নিয়ে শিক্ষকেরা আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন অগ্রনী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম পাটোয়ারী। স্কুলের অভিবাক সদস্য মনু, স্কুলের সহকারী প্রধান শিক্ষকা, প্রধান শিক্ষক বাবু নীখিল চন্দ্র, প্রফেসর মোহাম্মদ উল্ল্যার সুযোগ্যপুত্র মনজুর মোর্শেদ পিন্টু আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লূত হয়ে বলেন, প্রফেসর মোহাম্মদ উল্ল্যা ও ইন্জিনিয়ার শাহ আলম মজুমদার এই অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করতে যে শ্রম ও মেধা বিনিয়োগ করেছে তা এই অত্র এলাকার শিক্ষা উন্নয়ন অগ্রনী ভুমিকা পালন করছে। দৈনিক সকালের কন্ঠ অনলাইন সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার বুলেট বলেন প্রফেসর মোহাম্মদ উল্ল্যা তার জীবন অতিবাহিত করছেন শিক্ষা বিস্তারে। নিজের পরিবারের কথা না ভেবে। তার কর্ম জীবন ছিলো অনগ্রসর এই পঞ্চ গ্রামের উন্নতি। এছাড়া। আলী আহাম্মদ আল শাজাহান, এডভোকেট আবদুর রব, মাষ্টার আবুল খায়ের, আমিনুর রহমান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম মজুমদার, সহ জমি দাতা সদস্য সকলের রুহের মাগফেরাত কামনা করেন।

