ইতালীর নেওয়া পদক্ষেপ জি২০ সামিটে প্রসংশা অর্জন করেছে বলে দাবি করে প্রধানমন্ত্রী মেলোনী বলেন – দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে আফ্রিকার উন্নয়ন, ঋণের বোঝা কমানো এবং খাদ্য নিরাপত্তা নিয়ে ইতালির নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন মেলোনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘২৮ দফার পরিকল্পনা’কে শান্তির আলোচনার ভিত্তি হিসেবে দেখছেন তিনি, তবে কিছু বিষয়ে ইউরোপের সাথে আলোচনার দরকার আছে। ইতালির প্রধানমন্ত্রী জানান, রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করেই একটি স্থায়ী শান্তির পথে এগোতে হবে।জি২০ সামিটে ফাঁকে প্রধানমন্ত্রী মেলোনী বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে তার আফ্রিকা পরিকল্পনার তুলে ধরেছেন। বানিজ্য ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছে। মেলোনি জানান, তিনি ট্রাম্প এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে দীর্ঘ ফোনালাপে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। জি-২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রধানমন্ত্রীর সাথে বাণিজ্য ঘাটতি কমানো এবং মোদির সাথে সন্ত্রাস দমনে যৌথ উদ্যোগ নিয়ে কথা হয়েছে। ইতালির ‘মাত্তেই প্ল্যান’-এর আওতায় আফ্রিকায় কৃষি ও এনার্জি খাতে বড় বিনিয়োগ এবং রোমে আফ্রিকান স্টার্টআপদের জন্য এআই হাব তৈরির কথা পুনরুল্লেখ করেন তিনি। ইতালির জোট সরকারের শরিক সালভিনি ইউক্রেনকে দেওয়া অর্থ দুর্নীতির কবলে পড়ার আশঙ্কা প্রকাশ করলেও মেলোনি জানান, ইউক্রেন সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।ট্রাম্পের শান্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্য কিছু ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে।
সুত্র : আনসা, রাই ২, হ্যালো ইতালি
জি ২০ আফ্রিকা সামিটে ইতালির উদ্যোগ প্রসংশা অর্জন করেছে : প্রধানমন্ত্রী মেলোনী
আপডেট:

