ইতালির জন্মহার নিয়ে কটাক্ষ করে কোন সুবিধা করতে পারনেনা। নিজে ব্যবসা সম্পসারন না করতে পেরে ইলেন মাস্ক চতুরতার আশ্রয় নিয়েছে। তা কোনদিন সফল হবেনা বলে দাবী সাবেক প্রধানমন্ত্রী কান্তের। ইলন মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) আগুনের সাথে ইতালির পতাকার ছবি দিয়ে দাবি করেছেন, দেশটি জনসংখ্যা সংকটে বিলুপ্তির পথে। জিউসেপ্পে কন্তে এর জবাবে বলেন, মাস্ক মূলত ট্রাম্পের প্রশাসনের সাথে মেলোনির সখ্যতা করিয়ে দেওয়ার প্রতিদান হিসেবে ইতালিতে বড় বিনিয়োগের সুযোগ চেয়েছিলেন। কন্তের দাবি, মাস্ক এখন ট্রাম্প প্রশাসন থেকে দূরে সরে যাওয়ায় এবং মেলোনি সরকারের কাছ থেকে কাক্সিক্ষত সুবিধা না পাওয়ায় এমন ‘বাঁকা বার্তা’ দিচ্ছে গালাতিনা (Galatina) হাসপাতালের নবজাতক ওয়ার্ড পরিদর্শনের সময় কন্তে জানান, ওই এলাকায় এক বছরে জন্মহার ৩০০ ইউনিট কমেছে, যা জাতীয় সংকটেরই প্রতিফলন। মাস্কের টুইটে ইতালির পতাকার সাথে আগুনের ছবি ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে দেশটি গত ৪০ বছর ধরে ডেমোগ্রাফিক ট্র্যাপ বা জনসংখ্যা সংকটে জ্বলছে। কন্তে স্বীকার করেন যে জন্মহার কমার সমস্যাটি বাস্তব, তবে মাস্কের এই উদ্বেগের পেছনে মূলত ব্যবসায়িক স্বার্থ ও রাজনীতির খেলা রয়েছে।ইতালীর চাপ দিয়ে কোন কিছু আদায় করা যায় না। ইলন মাস্কের এই চাপ কি মেলোনি সরকারকে ইতালিতে স্টারলিংক বা বড় প্রযুক্তি বিনিয়োগের সুযোগ দিবে বলে মনে হয় না।

