মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

হলিউড স্টাইলের ইতালির ক্যালাব্রিয়ায় একটি মানি ট্রান্সফার ভ্যান ডাকাতি

আপডেট:

আজ (১ ডিসেম্বর) সকালে রেজ্জিও ক্যালাব্রিয়ায় একটি মানি ট্রান্সফার ভ্যান বা ‘পোর্তাভালোরি’তে হামলা চালিয়ে প্রায় ২ মিলিয়ন ইউরো লুট করা হয়েছে। সিসিলি -( Scilla ও Bagnara) এর মধ্যবর্তী হাইওয়ে টানেলে ডাকাতরা রাস্তায় দুটি গাড়ি আড়াআড়ি রেখে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় পেরেক ছড়িয়ে ভ্যানটিকে আটকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ডাকাতরা পালানোর সময় গুলি ছুড়লেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। ইতালিতে এই ধরনের ডাকাতি বহুদিন থেকে হয়ে আসছে। গোয়েন্দা তৎপরতার ঘটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে বলে স্থানীয় জনগন মনে করে। নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার প্রয়োজনীয়তা রয়েছে। এটি নিরাপত্তা নিয়ে চিন্তার ভাজ পেলেছে জনগনের মধ্য। এর জন্য পুলিশ ও ক্যারিবিয়ানির জনবল সংকট দায়ী। মেলোনী সরকারের বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ডাকাতির এই ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে; হালকা গাড়িগুলোকে সিলা জংশন দিয়ে বের করে দেওয়া হচ্ছে।ভারী যানবাহনগুলোকে কাম্পো ক্যালাব্রো (Campo Calabro) জংশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো এবং রাস্তা থেকে পেরেক সরানোর কাজ করছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত পেশাদার ডাকাত দলের কাজ।হাইওয়ের টানেলের ভেতর এমন হলিউড স্টাইলের ডাকাতি কি ইতালির মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সুত্র : আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত