টিভি শো ‘দি মার্তেদি’তে (DiMartedì) জিউসেপ্পে কন্তে অভিযোগ করেন, মেলোনি সরকার কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে উল্টো ট্যাক্সের বোঝা চাপিয়েছে।মাত্তেও সালভিনি রোমের অভিজাত এলাকায় ১.৩ মিলিয়ন ইউরো দিয়ে বাড়ি কেনায় কন্তে ব্যঙ্গ করে বলেন, “সরকারের হাউজিং প্ল্যান আসলে তাদের নিজেদের জন্যই ছিল।ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, পুতিন মাঠপর্যায়ে সুবিধাজনক অবস্থানে আছেন এবং এখন শান্তি আলোচনার পথ খোঁজা জরুরি।সালভিনি ‘রত্তামাসিওনে’ বা বকেয়া কর মাফ করার ঘোষণা দিলেও কন্তের মতে, এটি সৎ করদাতাদের প্রতি অবিচার এবং কর ফাঁকির সংস্কৃতিকে উৎসাহিত করবে। মেসিনা ব্রিজ নিয়ে অডিট কোর্টের আপত্তির কথা উল্লেখ করে তিনি বলেন, টেন্ডার ছাড়া পুরোনো প্রজেক্ট চাপিয়ে দেওয়া বড় ধরণের অনিয়ম। জরিপে দেখা গেছে, যারা ভোট দিতে যান না (Astensionismo), তাদের ২০% ব্রাদার্স অফ ইতালিকে এবং ২০% ফাইভ স্টার মুভমেন্টকে সমর্থন করতে পারে।কন্তে বিচার বিভাগীয় সংস্কার বা ‘সেপারেশন অফ ক্যারিয়ারস’কে রাজনীতিবিদদের বাঁচানোর কৌশল এবং ‘কাস্টা’ (Casta) বা অভিজাততন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা বলে অভিহিত করেছেন।
সুত্র : দি মারতেদি, হ্যালো ইতালী

