মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ইতালীর মিলানোতে ব্যাপক কর্মী সংকট সমাধানে বাংলাদেশ হতে পারে বিকল্প

আপডেট:

বাংলাদেশ প্রচুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষিত বেকার যুবক রয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গুলো সাথে পাইলট প্রকল্পের মাধ্যমে এই ঘটাতি পূরন করা সম্ভব। বিষয়টি ইতালির অভিবাসন মন্ত্রণালয় ভেবে দেখতে পারে। ইতালী অনেক বাংলাদেশী শ্রমিক কাজ করে। বাংলাদেশ দূতাবাসের এই বিষয়ে বিশেষ ভুমিকা নেওয়া ধরকার।ইতালিতে প্রবীণ লোক সংখ্যা বৃদ্ধি পাওয়াতে কর্মক্ষম জনবলের ঘাটতি। ফলশ্রুতিতে ইতালির শিল্প ও বাণিজ্যিক নগরী মিলানো তে – জনমিতিক বা ডেমোগ্রাফিক সংকটের কারণে ২০২৫-২০২৯ সালের মধ্যে ইতালির প্রাইভেট সেক্টরে ৬ লাখ ১৭ হাজার বিদেশি কর্মীর প্রয়োজন হবে। এর মধ্যে কেবল লোম্বার্ডি রিজিয়ন বা মিলান এলাকাতেই ১ লাখ ৪৬ হাজার কর্মী দরকার, যা জাতীয় চাহিদার ২৪ শতাংশ। কনফিন্দাস্ক্রিয়া লোম্বার্ডি এবং স্থানীয় প্রশাসন ‘মাত্তেই প্ল্যান’-এর আওতায় বিদেশিদের প্রশিক্ষণ ও আবাসন নিশ্চিত করে নিয়োগের পরিকল্পনা করছে। বেরগামোতে ‘লিভ ইন বেরগামো’ (Live in Bergamo) প্রকল্পের মাধ্যমে রিয়েল এস্টেট ফান্ড গঠন করে শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। লোম্বার্ডি রিজিয়ন ২০২৫-২৭ সালের মধ্যে আন্তর্জাতিক মেধা আকর্ষণ ও প্রশিক্ষণের জন্য ১০.৬ মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তিউনিসিয়া, মিশর এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে চুক্তি করে শ্রমিকদের আগেই প্রশিক্ষণ দিয়ে ইতালিতে আনার প্রক্রিয়া শুরু হয়েছ। আফ্রিকান শিক্ষার্থীদের জন্য ‘আইটিএস টেকনোলজিস ফর লাইফ’ কোর্সের মাধ্যমে ইতিমধ্যে ৭০ জন শিক্ষার্থীকে বারগামোতে আনা হয়েছে।আবাসন ও প্রশিক্ষণের এই সমন্বিত উদ্যোগ কি ইতালির শ্রমবাজারের দীর্ঘমেয়াদী সংকটের স্থায়ী পেতে হলে জন্মহার বৃদ্ধি ও বাংলাদেশ সহ অনুন্নত দেশ সমূহ থেকে অভিবাসী এনে এই সমস্যা সমাধান করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত