মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ইতালির রাজধানীর রোমে তীব্র আবাসিক সংকট

আপডেট:

দীর্ঘদিনে পুঞ্জিভূত সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা রোমের আবাসিক সংকট তীব্র আকার ধারন করছে। রোমের পরিত্যক্ত বাড়িগুলো সংস্করণ করে এই সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসেন। বর্তমানের মেয়র চেষ্টা করে কিছুটা সহনীয় করতে পেরেছেন। – রোমে বর্তমান প্রশাসনের গত ৪ বছরে মোট ১,২৩৪টি পরিবারকে সরকারি আবাসন বা ‘কাসা পপোলারে’ বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের ১০ বছরের গড়ের তুলনায় অনেক বেশি।
বর্তমানে ১৬,৩৪৬টি পরিবার ঘরের জন্য অপেক্ষমাণ তালিকায় (Graduatoria) রয়েছে, যার মধ্যে ৫,০০০ পরিবার তীব্র আবাসন সংকটে ভুগছে। আঞ্চলিক আবাসন সংস্থা ‘আতের’ (ATER)-এর ধীরগতির কারণে সংকট কমছে না; তাদের প্রায় ১,০০০টি ঘর সংস্কারের অভাবে অব্যবহৃত পড়ে আছে।আগের দুই মেয়াদে (মারিনো ও রাচ্ছি) ১০ বছরে বরাদ্দ ছিল ১,৬১১টি ঘর, আর বর্তমান প্রশাসন মাত্র ৪ বছরেই ১,২৩৪টি ঘর বরাদ্দ দিয়েছে। রোম সিটি কর্পোরেশন ২০২৭ সালের মধ্যে আরও ১,৫০০ থেকে ২,০০০ নতুন ঘর কেনার পরিকল্পনা করছে এবং ২০২৬ সালে নতুন ‘বান্দো’ বা আবেদনের সুযোগ আসবে। ডিজিটাল সেবার আওতায় এখন ‘MyErp’ অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরের চুক্তি নবায়ন ও পরিবর্তন করা সম্ভব হচ্ছে।অপেক্ষমাণ তালিকায় থাকা পরিবারগুলোর মধ্যে যাদের স্কোর ৩০-এর বেশি (প্রতিবন্ধী বা শিশুসহ), তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।বছরে গড়ে মাত্র ৩০০ ঘর বরাদ্দ দিয়ে কি ১৬ হাজার পরিবারের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে হলে আমলাতান্ত্রিক জটিলতা ও বরাদ্দ বাড়াতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত