বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং একক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শুরুর নির্দেশ

আপডেট:

স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং একক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দেয়া হয়েছে। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের সৌজন্যে এ আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন শুরু ২৩ ডিসেম্বর এবং চলবে ২০২৬ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি পর্যন্ত। এ কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ করা হয়েছে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক-উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।চিঠিতে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক শিক্ষা ও সংস্কৃতি নিয়ে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করতেআগ্রহী ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। এরই ধারাবাহিকতায় দেশের সব জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ খ্রিষ্টাব্দের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং একক বিতর্ক প্রতিযোগিতামূলক কার্যক্রম।

আরো জানা যায়, বিষয়গুলোতে অনলাইনে নিবন্ধন শুরুর তারিখ ২৩ ডিসেম্বর এবং নিবন্ধন শেষ ২০২৬ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি। প্রতিযোগিতায় পর্যায়ক্রমে জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উত্তীর্ণদের ২ মাসের অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃপক্ষ। এ প্রতিযোগিতাগুলোতে ছাত্র-ছাত্রীদের কোনো ধরণের রেজিস্ট্রেশন ফি বা টাকা প্রয়োজন নাই।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের ওয়েবসাইট- চিত্রাঙ্কনের জন্য https://art.infostudents.com, আবৃত্তির জন্য https://poem.infostudents.com, একক পদ্ধতিতে বা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার জন্য https://debate.infostudents.com.

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত