– ইতালির সুপ্রিম কোর্ট (Cassazione) পালারমো প্রসিকিউটরের আপিল খারিজ করে দিয়ে মাত্তেও সালভিনিকে ওপেন আর্মস মামলা থেকে চূড়ান্তভাবে বেকসুর খালাস দিয়েছে। ২০১৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে ১৪৭ জন অভিবাসীকে সাগরে আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে অপহরণ ও দায়িত্ব পালনে অবহেলার মামলা হয়েছিল।প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই রায়কে স্বাগত জানিয়ে সেনেটে দাঁড়িয়ে বলেছেন, একজন মন্ত্রীর জন্য দেশের সীমান্ত রক্ষা করা কোনো অপরাধ হতে পারে না। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, যেহেতু ওপেন আর্মস স্প্যানিশ পতাকাবাহী জাহাজ ছিল, তাই অভিবাসীদের নিরাপত্তা ও বন্দর দেওয়ার প্রাথমিক দায়ভার স্পেনের ওপরই বর্তাতো, ইতালির ওপর নয়।
ওপেন আর্মস এনজিওর প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস এই রায়কে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন এবং একে অন্যায্য দায়মুক্তি বা ‘ইমিউনিটি’ বলেছেন। সালভিনির আইনজীবী জুলিয়া বনজিওরনো দাবি করেছেন, এই মামলাটি শুরু করাই উচিত ছিল না কারণ প্রসিকিউটরের অভিযোগগুলো ছিল বাস্তববিবর্জি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, সালভিনি এতদিন রাজনৈতিক ‘উইচ হান্ট’ বা ষড়যন্ত্রের শিকার ছিলেন।
উপ প্রধানমন্ত্রী বেকসুর খালাস প্রধানমন্ত্রী মেলোনী ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রায়কে স্বাগত জানিয়ে সেনেটে বিবৃতি
আপডেট:

