বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ফেনীর রাজনৈতিক কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন

আপডেট:

শারমিন সুলতানা : ফেনী রাজনৈতিক প্রবাদ পুরুষ বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত। তিনি ছিলেন সাংবাদিক, লিখক, স্বাধীনতা ধারক বাহক।
ফেনী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার শহরের মাস্টার পাড়ায় অবস্থিত হাজারীপাড়া নূরানী মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফেরাত, শান্তি এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজারীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জয়নাল হাজারীর ভাতিজা টিটু হাজারী, ফারুক হাজারী, বিটু হাজারী, পিটু হাজারী, রাসেল হাজারীসহ হাজারী পরিবারের সদস্যবৃন্দ। এর আগে মুজিব উদ্যানে জয়নাল হাজারীর কবরে তার পরিবারের সদস্যবৃন্দ ফুল দেন ও মোনাজাত করেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হাজারী বার্ধক্যজনিত কারণে ২০২১ সালের ২৭ ডিসেম্বর (সোমবার) রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৮৬,১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়নাল হাজারী ফেনী-২ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া আলোচিত জয়নাল হাজারী ‘হাজারিকা প্রতিদিন’ নামে একটি আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। কলামিস্ট ও লেখক হিসেবে জয়নাল হাজারী’র ব্যাপক সুনাম রয়েছে। তার প্রকাশিত বইয়ের মধ্যে ‘জয়নাল হাজারী বলছি’ (আত্মজীবনী) ও ‘বিজুর বিচার চাই’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে। মৃত্যুর আগ দিন পর্যন্ত জয়নাল হাজারী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম তার মৃত্যু বার্ষিকীতে ফেইসবুকে তার অনুসারীরা শোনা ও শ্রদ্ধা জ্ঞাপন করে পোষ্ট দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত