ফেনী পৌরসভার বন্যা পরবর্তীতে রাস্তাগুলোর বেহাল দশা হয়েছিল। এগুলো সংস্করণ নতুন রাস্তা নির্মাণে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়।প্রকল্প গুলো অতি জরুরী জন গুরুত্বপূর্ণ বলে সাবেক পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন রাস্তাগুলো দ্রুত নির্মাণ চেষ্টা করে দরপত্র পর্যন্ত নিয়ে যান।রাস্তা তৈরি হওয়ার সময় দেখা যায় ব্যাপক অনিয়ন দুর্নীতি অব্যবস্থাপনা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণে পৌরসভায় অভিযোগ নিয়ে গেলেও আমলে না নেওয়া ঘুস বাণিজ্য হচ্ছে বলে পৌর নাগরিকদের একটি ধারণা প্রচলিত রয়েছে। এটি প্রতিকারের কোন ব্যবস্থাই এই পর্যন্ত নেওয়া হয়নি। পাঠানবাড়ি রোড, শান্তি কোম্পানি রোড, পূর্ব উকিলপাড়া রোড, সকল নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সাধারণ মানুষ বলাবলি করছে। পাঠানবাড়ি রোডটি গত বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটি নির্মণ দীর্ঘ দিন কোন এক অজনা কারনে স্থবির ছিলো। স্থানিয় গণমাধ্যমে এই অনিয়ম প্রচারিত হলেও কোন পদক্ষেপ নেওয়া হয় না।নতুন পৌর প্রশাসক যোগদানের দিন এই অনিয়ম সবার মনে ক্ষোভের সৃষ্টি করেছে। নতুন পৌর প্রশাসক বিষয়টি বিবেচনা নিয়ে কারা এই নিম্ন মানের কাজের সাথে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে পৌরবাসী। এদের খুটি জোর কোথায়।

