ইতালিতে বৈধভাবে কাজ করতে ইচ্ছুক প্রবাসী ও আগ্রহীদের জন্য ইতালির নতুন বাজেট ও শ্রমনীতিতে এসেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। এই পরিবর্তনগুলো মূলত কর্মীদের আয় বৃদ্ধি, করের চাপ কমানো এবং কাজের প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে।ইতালি সরকার স্পষ্টভাবে যে যারা বেশি পরিশ্রম করবেন, তাদের আয় যেন বাস্তবভাবে বাড়ে এবং অতিরিক্ত আয়ের বড় অংশ যেন কর হিসেবে কেটে না যায়। নাইট শিফট ও ছুটির দিনের কাজের সুবিধা
নতুন নিয়ম অনুযায়ী যারা রাতের শিফটে কাজ করেন অথবা সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করেন, তারা আগের তুলনায় বেশি আর্থিক সুবিধা পাবেন। এতে করে একই কাজের জন্য অতিরিক্ত আয় নিশ্চিত হবে, যা নিম্ন ও মধ্য আয়ের কর্মীদের জন্য বড় স্বস্তি। কন্ট্রাক্ট নবায়নে করের বড় ছাড় চাকরির চুক্তি নবায়নের সময় যদি বেতন বৃদ্ধি পায়, তাহলে সেই বাড়তি অংশের ওপর মাত্র ৫ শতাংশ কর প্রযোজ্য হবে। আগে যেখানে বেতন বাড়লে স্বাভাবিক হারে কর কাটা হতো, এখন সেখানে এই বিশেষ সুবিধা কর্মীদের হাতে বেশি টাকা রাখতে সাহায্য করবে।বাজেট মাধ্যমে ইতালি সরকার কী বার্তা দিচ্ছে এই সিদ্ধান্তগুলো স্পষ্টভাবে দেখায় যে ইতালি সরকার শ্রমিকবান্ধব নীতির দিকে এগোচ্ছে। দেশটিতে কর্মী সংকট মোকাবিলা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বৈধভাবে কাজ করতে আগ্রহীদের উৎসাহ দিতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।এরি মধ্যে পাকিস্তানের সাথে কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করে দশ হাজার শ্রমিক আনার চুক্তি করছে। বর্তমানে ইতালিতে বিভিন্ন খাতে কর্মী নিয়োগের চাহিদা রয়েছে। বিশেষ করে
• রেস্টুরেন্ট ও ক্যাফে
• হোটেল ও ট্যুরিজম সেক্টর
• ইলেকট্রনিক ও টেকনিক্যাল দোকান
• সাধারণ সার্ভিস ও মেইনটেন্যান্স কাজ
বাংলাদেশ অভিবাসীদের সাথে যোগাযোগ করে উপরোক্ত লোকবল নিয়োগ পাওয়া সহজ হবে।ইতালিতে অবস্থানরত আত্মীয়, বন্ধু বা পরিচিত কারও মাধ্যমে মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আবেদন করলে প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হয়। অনেক ক্ষেত্রে মালিক সরাসরি প্রয়োজন অনুযায়ী লোক নেন।
বাংলাদেশ দূতাবাসের অভিবাসীদের এই বিষয়ে নিয়ে কর্মপরিকল্পা তৈরি করা যেতে পারে।যাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে, তাই দেরি না করে প্রয়োজনীয় যোগাযোগ করা গুরুত্বপূর্ণ।ইউরোপে বৈধভাবে কাজ করে স্থায়ী আয়, ভবিষ্যৎ নিরাপত্তা এবং পরিবারের জন্য ভালো জীবন নিশ্চিত করতে চাইলে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কর ছাড় ও কর্মীবান্ধব সুবিধাগুলো বাস্তবভাবে কর্মীদের আয় বাড়াতে সাহায্য করবে।
ইতালিতে শ্রমিকদের বাজেট ও শ্রমনীতিতে এসেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন
আপডেট:

