ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ ভেরোনার বিখ্যাত জুলিয়েট ব্যালকনিকে বিশ্বের সবচেয়ে হতাশাজনক এবং ‘প্যাকিয়ানে’ (Pacchiane) বা রুচিহীন পর্যটন কেন্দ্রের তালিকায় ১ নম্বরে রেখেছে।পত্রিকাটির মতে, শেক্সপিয়ার কখনোই ভেরোনায় আসেননি এবং ১৯৩০ সালে পর্যটক টানতে বানানো এই ব্যালকনির সাথে রোমিও-জুলিয়েট গল্পের কোনো বাস্তব সম্পর্ক নেই।প্যারিসের ল্যুভরে মোনালিসার দীর্ঘ লাইন কিংবা ভেনিসের গন্ডোলার চেয়েও এই স্থানটিকে বেশি ‘ওভাররেটেড’ বা অতিরঞ্জিত বলা হয়েছে। তথ্য থেকে জানা যায় : ভিড় সামলাতে বর্তমানে জুলিয়েটের বাড়ির উঠোন বা ‘কর্তিলেও’ ঢুকতে ১২ ইউরোর মিউজিয়াম টিকিট কাটতে হচ্ছে, যা সমালোচনার মূল কারণ। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে শুধুমাত্র উঠোনে প্রবেশের জন্য ৫ ইউরোর টিকিট চালুর বিষয়ে মিউনিসিপ্যালিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।পর্যটকদের ছবি তোলার জন্য যে জুলিয়েটের ব্রোঞ্জ মূর্তিটি রাখা হয়েছে, সেটিও আসলে ১৯৭০-এর দশকে বসানো হয়েছিল।

