ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো প্রচেষ্টা সামরিক জোট ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।আর্কটিক দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ হুঁশিয়ারির পর সোমবার (৫ জানুয়ারি) ফ্রেডেরিকসেন এই মন্তব্য করেন।ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে আনার পর গ্রিনল্যান্ডসহ আরও কয়েকটি দেশে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে।’ তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসা আসা উচিত। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার মাত্র একদিন পর ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে এ হুমকি দেন।ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। এরপরও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান ডেনিশ প্রধানমন্ত্রী।ডেনিশ সম্প্রচারমাধ্যম টিভি২-কে ফ্রেডেরিকসেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যদি ন্যাটোভুক্ত কোনো দেশে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়, তবে ন্যাটোসহ সবকিছু বন্ধ হয়ে যায়।’তিনি আরও বলেন, ‘এটা হলো আমাদের ন্যাটো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে।গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার জন্য ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। গত মাসে ট্রাম্প লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন

