সারাদেশে বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ২ নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. আলফা বেগম, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কছির আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য খাজা আহাম্মদ সরদার, ফেনী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারী, ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম, নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ মিয়া, গাজীপুর জেলাধীন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. হারিজ উজ্জামান হারিজ, ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন।বিবৃতিতে বলা হয়, এদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

