মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

কুত্রো নৌকাডুবি ট্র্যাজেডির বিচার প্রক্রিয়া ইতালির ক্রতোনের আদালতে শুরু

আপডেট:

মানব পাচারকারীদের কবলে পড়ে ভু-মধ্য সাগরে মৃত্যু সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই মৃত্যু ঝুঁকি মোকাবিলায় কি করা যায় তা নিয়ে আদালতে বিচার প্রক্রিয়ায় এনজিও অন্তর্ভুক্ত বিরাট সাফল্য পেয়েছেন।
২০২৩ সালের ভয়াবহ কুত্রো নৌকাডুবি ট্র্যাজেডির বিচার প্রক্রিয়া ইতালির ক্রতোনে (Crotone) আদালতে শুরু হয়েছে। এই প্রথম শুনানিতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং এনজিও সিভিল পার্টি বা বাদি হিসেবে যুক্ত হয়েছে। মানবপাচারকারীদের কঠোর শাস্তি এবং উদ্ধার অভিযানে কোনো অবহেলা ছিল কিনা, তা খতিয়ে দেখাই এই বিচারের মূল লক্ষ্য ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ নিশ্চিতে এই আইনি লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।আদালতে মোট ৩০টিরও বেশি মানবাধিকার সংস্থা এবং কয়েকটি স্থানীয় পৌরসভা এই মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে। বিচারের কাঠগড়ায় রয়েছে অভিযুক্ত চারজন কথিত মানবপাচারকারী, যাদের বিরুদ্ধে মানুষ হত্যার সরাসরি অভিযোগ আনা হয়েছে। ওই ট্র্যাজেডিতে অন্তত ৯৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে একটি বড় অংশ ছিল নারী ও শিশু।আদালতের এই রায়ের ওপর ভিত্তি করে ভবিষ্যতে ইতালীয় কোস্টগার্ডের দায়িত্ব ও উদ্ধার কার্যক্রমের আইনি নীতিমালা আরও স্পষ্ট হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত