বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ট্রাম্পের হুমকি গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিত বাড়াছে ডেনমার্ক জার্মানী ও ফ্রাস প্বাসে থাকবে

আপডেট:

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যে বুধবার হোয়াইট হাউজে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা।
রুদ্ধদ্বার এই ত্রিপক্ষীয় বৈঠক এক ঘণ্টার কম সময় স্থায়ী হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার অঙ্গীকার করার পর হোয়াইট হাউজে এই আলোচনার পট প্রস্তুত হয়।‘বৈঠক ভালয় ভালয় অনুষ্ঠিত হয়েছে’ বলে ডেনিশ সরকারি সম্প্রচারমাধ্যম ডিআর-কে জানিয়েছেন ডেনিশ কর্মকর্তারা। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লোক্কে রাসমুসেন বলেছেন, এই বৈঠকে তার লক্ষ্য ছিল আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য সামনে একটি যৌথ পথ খুঁজে পাওয়া।বৈঠক থেকে ডেনমার্ক একটি অভিন্ন সমঝোতায় আসতে চেয়েছে বলে জানান তিনি। তবে রাসমুসেন এও বলেন যে, বৈঠকের পর গ্রিনল্যান্ড এর ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের অবস্থান এখনও ভিন্ন রয়ে গেছে।তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে বলেছেন। কিন্তু এ বিষয়ে ডেনমার্কের অবস্থান ভিন্ন। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক কোনও চুক্তিতে আসতে পারবে কিনা তা জানেন না বলে উল্লেখ করেন রামসুসেন।ওদিকে, গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মোটজফেল্ড বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে না গিয়ে বরং যুক্তরাষ্ট্রের মিত্র হিসাব থাকতে পারে। গ্রিনল্যান্ডকে মিত্র হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। তার মানে এই নয় যে, আমরা যুক্তরাষ্ট্রের মালিকানাধীনে থাকতে চাইব।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত