বুধবার, মার্চ ২৫, ২০২৬

ইতালির সিসিলির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে লাভার স্রোত অরেঞ্জ অ্যালার্ট জারি

আপডেট:

অনেক বছর পরে ইতালি সিসিলির মাউন্ট এত্নার ফাটল দিয়ে লাভা নির্গত হচ্ছে। এটি এখনো লোকালয়ে থেকে ৫ কিলোমিটার দুরে রয়েছে। বিশেষজ্ঞরা বিপদ নেই বলে জানিয়েছেন। জনসাধারণ ও পর্যটকদের স্থানটি না যাওয়ার সর্তকতা জারি করছে। ইতিমধ্যে সবধরনের ঝুঁকি মোকাবিলা সব বাহিনী প্রস্তুত রয়েছে।মাউন্ট এত্নার লাভা স্রোত লোকালয়ের ৫ কিমি কাছে, বিমান চলাচলে সতর্কতা সিসিলির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে নতুন ফাটল দেখা দিয়েছে, যেখান থেকে লাভা ভ্যালে দেল বোভের দিকে প্রবাহিত হচ্ছে। লাভার স্রোত বর্তমানে ১,৪২০ মিটার উচ্চতায় নেমে এসেছে এবং এটি ফোরনাজ্জো ও মিলো গ্রামের দিকে অগ্রসর হচ্ছে।
এভিয়েশন বা বিমান চলাচলের জন্য তৃতীয় স্তরের ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি থাকলেও কাতানিয়া বিমানবন্দর স্বাভাবিকভাবেই চালু রয়েছে। অগ্ন্যুৎপাতটি ১ জানুয়ারি ২০২৬ মধ্যরাত থেকে শুরু হয় এবং স্যাটেলাইট সেন্সরের মাধ্যমে এর তীব্র তাপীয় অসঙ্গতি ধরা পড়ে। লাভাকে গ্রামের খুব কাছে মনে হলেও বাস্তবে এটি ফোরনাজ্জো থেকে ৫ কিমি এবং মিলো থেকে ৫.৫ কিমি দূরে রয়েছে।আইএনজিভি (INGV)-এর আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, লাভা স্রোতটি দর্শনীয় হলেও এখনই জনবসতির জন্য বড় কোনো হুমকি বা ঝুঁকি নেই।

ফটো মিলিও / সুত্র : হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত