মিনহাজ হোসেন: ইতালির পালেরমো শহরে অবস্থিত পিয়াচ্ছা নোসে বাংলা স্কুলে সার্টিফিকেট বিতরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সাল থেকে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। একই সঙ্গে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেরিত পাঠ্যবই বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান শহিদুল আব্দুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে বাংলা কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অতিথিরা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের পরিবেশনায় ও আনন্দঘন পরিবেশে শেষ হয়।

