সোমবার, মার্চ ২৩, ২০২৬

শিক্ষক সুরক্ষা শিক্ষার্থীর প্রতি মানসিক নিপীড়নও নিষিদ্ধ করে খসড়া

আপডেট:

তবে খসড়ায় শিক্ষার্থীদের শাস্তি দেয়া প্রসঙ্গে বলা হয়েছে, কোনো শিক্ষক শিক্ষার্থীকে কোনো ধরনের শারীরিক শাস্তি দিতে পারবেন না। শিক্ষার্থীর প্রতি মানসিক নিপীড়নও নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া যাবে।অন্তর্বর্তী সরকার মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ করেছে। খসড়ায় শিক্ষক সুরক্ষার বিষয়টি যুক্ত করা হয়েছে। কোনো শিক্ষক শিক্ষার্থীর কল্যাণ বিবেচনা করে ওই শিক্ষার্থীকে সরল বিশ্বাসে যৌক্তিকভাবে শৃঙ্খলামূলক অনুশাসন করার কারণে উদ্ভূত কোনো পরিস্থিতির জন্য দায়ী হবেন না।তবে খসড়ায় শিক্ষার্থীদের শাস্তি দেয়া প্রসঙ্গে বলা হয়েছে, কোনো শিক্ষক শিক্ষার্থীকে কোনো ধরনের শারীরিক শাস্তি দিতে পারবেন না। শিক্ষার্থীর প্রতি মানসিক নিপীড়নও নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া যাবে।তবে শিক্ষার্থীর মঙ্গল বিবেচনায় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে শিক্ষক শিক্ষার্থীকে যৌক্তিক ও মানবিক শৃঙ্খলামূলক অনুশাসন দিতে পারবেন। সে ক্ষেত্রে বিষয়টি অভিভাবককে জানাতে হবে।এ ছাড়াও খসড়ায় ক্লাসে উপস্থিতি নিয়ে বলা হয়েছে, সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি সংশ্লিষ্ট শিক্ষক নিশ্চিত করবেন। সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করবেন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত