রবিবার, মার্চ ২৯, ২০২৬

সমুদ্রে ২২ অভিবাসীর মৃত্যু গ্রীসের উপকুল থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার ২২ জন বাংলাদেশী সহ আফ্রিকার ৪ জন

আপডেট:

উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে আরো অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর। গতকাল শনিবার (২৮ মার্চ) গ্রিস কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স ২৪।কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের অদূরে ইয়েরাপেত্রা শহর থেকে ৫৩ নটিকাল মাইল দক্ষিণে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে এক নারী ও এক শিশুসহ মোট ২৬ জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন সুদানি ও একজন চাদের নাগরিক। এর মধ্যে দু’জনকে ক্রেট দ্বীপের হেরাক্লিয়নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকায় থাকা এক পাচারকারীর নির্দেশে নিহতদের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।কোস্টগার্ডের তথ্যমতে, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় তুবারুক শহর থেকে গ্রিসের উদ্দেশে ছেড়ে আসে। এই শহরটি ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় প্রত্যাশী অনেক অভিবাসীর জন্য প্রবেশদ্বার হিসেবে খ্যাত। নৌযাত্রায় অভিবাসনপ্রত্যাশীরা পথভ্রান্ত হয়ে পড়েছিল এবং ছয় দিন ধরে খাবার বা পানির অভাবে সমুদ্রে ভাসতে ছিল। এর মধ্যে অনেক অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান। পাচারকারীদের নির্দেশে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়।

ছবি / রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত