শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় চীন-রাশিয়ার ভেটো

আপডেট:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতে বাহরাইনের তোলা প্রস্তাবটি পাসের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। ভোটের ফলাফল বলছে, এর পক্ষে ভোট দিয়েছে ১১টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে ২টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ২টি দেশ। এর মধ্যে স্থায়ী সদস্য দুই দেশ চীন ও রাশিয়া এ প্রস্তাবে ভেটো দেয়ায় তা ব্যর্থ হয়।বাহরাইনের উত্থাপিত এ প্রস্তাবটির লক্ষ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা। মূলত বাহরাইন প্রস্তাব উত্থাপন করলেও তাতে যুক্তরাষ্ট্রসহ আরব দেশগুলোর সমর্থন ছিল। শুরুতে এ প্রস্তাবে হরমুজ প্রণালি খুলতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে গত বৃহস্পতিবার প্রস্তাবের একটি খসড়া চূড়ান্তের দিন বলপ্রয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিল চীন, রাশিয়া ও ফ্রান্স। এরপর গত কয়েকদিনে কঠোর শর্তগুলো শিথিল করা হয়।

সূত্র- আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত