সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত উত্তেজনা এড়িয়ে চলা : বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার

আপডেট:

পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষকে সংকট কাটাতে ‘সমাধানের পথ খুঁজে বের করার’ আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।ডাউনিং স্ট্রিটের তথ্যমতে, ওমানের সুলতানের সঙ্গে এক আলোচনায় স্টারমার বলেন, বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত জরুরী এবং সব পক্ষের উচিত উত্তেজনা এড়িয়ে চলা।এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়া হতাশাজনক।তিনি একই সঙ্গে এই সংঘাতে যুক্তরাজ্যের সরাসরি অংশ না নেয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত