সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

পেজেশকিয়ানকে পুতিনের ফোনকল মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ করতে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া

আপডেট:

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ করতে মধ্যস্থতা করার ক্ষেত্রে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ক্রেমলিনের বরাতে রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ এ তথ্য জানিয়েছে রয়া নিউজ।বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন এ অঞ্চলে চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। উত্তেজনা হ্রাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় মস্কোর ভূমিকাকে একটি ‘সম্ভাব্য মধ্যস্থতাকারী’ হিসেবে তুলে ধরা হয়েছে।ক্রেমলিন আরও আরও জানায়, মধ্যপ্রাচ্যে ‘ন্যায্য ও স্থায়ী শান্তি’ অর্জনের লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন।এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন একাধিক কূটনৈতিক পথ সক্রিয় রয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলো চলমান আঞ্চলিক সংঘাত থেকে সৃষ্ট প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।রয়া নিউজ জানায়, পেজেশকিয়ানকে পুতিনের এই ফোনকল মধ্যপ্রাচ্যের সংকটগুলোতে নিজেকে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাশিয়ার অব্যাহত প্রচেষ্টাকেই তুলে ধরে। বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তিগুলো সমান্তরাল আলোচনা প্রচেষ্টায় তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে।এদিকে, শান্তি আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ছেড়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত