ঢাকা: ইতালির জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক চমৎকার কূটনৈতিক সন্ধ্যায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। ইতালির মান্যবর রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো’র আমন্ত্রণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন । আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি, মালয়েশিয়ার হাইকমিশনার সোহাদা ওসমান, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি. সেকো এবং ওমানের রাষ্ট্রদূত জামিল আল বারুসি।বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের এই উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি ফলপ্রসূ ও চমৎকার কূটনৈতিক মিলনমেলায় রূপ নেয়। পারস্পরিক সম্পর্ক ও বৈশ্বিক নানা বিষয়ে সেখানে ইতিবাচক আলোচনা হয়।

