মঙ্গলবার, জুন ৯, ২০২৬

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা

আপডেট:

হরমুজ প্রণালিতে ‘নৌযান চলাচলে বাধা সৃষ্টির’ কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। ইইউ-এর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এ তথ্য জানিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জবাবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির জন্য ব্রাসেলসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো আজ ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।তিনি জানান, এই বাধা দেওয়ার সাথে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ নিষেধাজ্ঞা জারি করেছে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করলো বলেও উল্লেখ করেছেন কাজা কালাস।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত