রাজিব সারওয়ার :দেশজুড়ে সাংস্কৃতিক জাগরণ ও নাট্যচর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে সম্পন্ন হলো ৬ দিনব্যাপী ‘অভিনয় নির্দেশনা কর্মশালা ২০২৬’। নাট্যাচার্য সেলিম আল দীনের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ এই কর্মশালার আয়োজন করে।
ঢাকার সাভার সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ডক্টর আনান জামানের গ্রামীণ বাড়িস্থিত নাট্যমঞ্চ “সুফিয়া ফুল মঞ্চে” এই উৎসবমুখর কর্মশালাটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ গ্রাম থিয়েটারের বর্তমান সভাপতি, বিশিষ্ট নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর দিকনির্দেশনায় আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম থিয়েটারের অধিভুক্ত নাট্যদলগুলো অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ছয় দিন ধরে চলা এই নিবিড় কর্মশালায় নাটকের প্রায়োগিক দিক, অভিনয়শৈলী এবং নির্দেশনা কৌশলের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।”বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাংলাদেশ গ্রাম থিয়েটার চার দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে।”সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক জাগরণের জন্য বর্তমান সময়ে এ ধরনের আয়োজন জেলা ও উপজেলা পর্যায়ে আরও বেশি বেশি হওয়া প্রয়োজন। এই কর্মশালার মাধ্যমে তৃণমূলের নাট্যকর্মীরা নতুন শক্তিতে উজ্জীবিত হয়ে নিজ নিজ এলাকায় নাট্যচর্চাকে আরও বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সিংগাইরে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৬ দিনব্যাপী অভিনয় নির্দেশনা কর্মশালা সম্পন্ন
আপডেট:

