বুধবার, জুলাই ১, ২০২৬

ইতালি দেড় লাখ শিক্ষার্থীর জন্য ৪২০ মিলিয়ন ইউরোর শিক্ষা প্রকল্প উদ্বোধন : প্রধানমন্ত্রী মেলোনি

আপডেট:

রোম: উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক ভাষাশিক্ষা ও বিনিময় প্রকল্পের উদ্বোধন করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের ঘোষণা দেন।বাজেট এই বিশাল প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। ইতালির প্রায় দেড় লাখ (১,৫০,০০০) শিক্ষার্থী এই সুযোগ পাবে।নির্বাচিত শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে সরাসরি পড়াশোনা, পেশাদার ইন্টার্নশিপ এবং স্থানীয় ভাষা শেখার অনন্য সুযোগ পাবে।”ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়” — জর্জিয়া মেলোনি
​প্রকল্পের উদ্বোধনকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শিক্ষার সমতা এবং ভাষাশিক্ষার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন”ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি অন্য সংস্কৃতিকে বোঝা, পারস্পরিক সম্পর্ক গড়া এবং বিশ্বমঞ্চে সমানভাবে প্রতিযোগিতা করার সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও উল্লেখ করেন যে, অর্থনৈতিক বৈষম্য যেন কোনো শিক্ষার্থীর মেধা বিকাশে বাধা হতে না পারে, তা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। ধনী-দরিদ্র নির্বিশেষে দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য এই আন্তর্জাতিক সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।এই প্রকল্পের মাধ্যমে ইতালির তরুণ প্রজন্ম ইউরোপের অন্যান্য দেশের কাজের পরিবেশ ও সংস্কৃতির সাথে সরাসরি যুক্ত হতে পারবে। বিশ্লেষকদের মতে, ৪২০ মিলিয়ন ইউরোর এই বিনিয়োগ ভবিষ্যতে ইতালির শিক্ষার্থীদের বৈশ্বিক শ্রমবাজারে আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত