নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, মারধর ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আজ শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।
তিনি জানান, ভৈরব রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র্যবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন ও ইলিয়াছ মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিরত তথ্য জানানো হবে বলে জানান তিনি।উল্লেখ্য, গত শনিবার (৪ জুলাই) রাত দুইটায় নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের শিকার হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার অবস্থায়নির্যাতনের চারদিন দিন পর গত মঙ্গলবার (৭ জুলাই) মারা যান তিনি। তার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের পাশাপাশি দেশজুড়ে ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেপ্তার ৫
আপডেট:

