বোলোনিয়া / ইতালি : গতকাল বোলোনিয়াতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে পরিদর্শনে যান ইতালি সরকারের যোগাযোগ মন্ত্রী মাত্তেও সালভিনি। পরিদর্শনের সময় তিনি স্থানীয় প্রিফেক্ট, পুলিশ প্রধান এবং রাজ্য পুলিশের প্রতিনিধিদের সাথে এক বিশেষ বৈঠক করেন।পরিদর্শন শেষে ইতালির যোগাযোগ মন্ত্রী বলেন”গতকাল আমি প্রিফেক্ট, পুলিশ প্রধান এবং রাজ্য পুলিশের একজন প্রতিনিধির সাথে দেখা করতে বোলোনিয়াতে ছিলাম। আমি সকলকে উর্দিধারী পুরুষ ও নারীদের দৈনন্দিন আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মান জানাতে আহ্বান জানাই।”তিনি আরও যোগ করেন”আমি আশা করি, উর্দির প্রতি ঘৃণা যেন রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরেই থাকে। আশা করি—অনেক বিষয়ে রাজনৈতিক বিভাজন থাকা সত্ত্বেও—বোলোনিয়াতে এবং সর্বত্রই, যারা উর্দি পরেন এবং নিজেদের দায়িত্ব পালন করেন, তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখাটা সবার কাছে মৌলিক ও পবিত্র থাকবে।”বিক্ষোভকারীদের সহিংস আচরণের নিন্দা জানিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

