বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইতালীয় নাগরিক হত্যা তিনজনের যাবজ্জীবন খালাস পেলেন চারজন

আপডেট:

ইতালির নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে।ইতালির নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে।২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা সিজার। তাবেলা সংস্থাটির প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনা সে সময় দেশে-বিদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ৯০ নম্বর সড়কের গভর্নর হাউজের দক্ষিণের দেয়ালঘেঁষা ফুটপাতে জগিং করার সময় দুর্বৃত্তরা তাবেলা সিজারকে গুলি করে। ওই সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়।ওইদিনই তার সহযোগী আইসিসিওর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হেলেন ভেন ডার বিক বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২২ জুন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে বিএনপি নেতা এমএ কাইয়ুমসহ (কাইয়ুম কমিশনার) সাতজনকে অভিযুক্ত করা হয়।চার্জশিটে বলা হয়, হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশ-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেয়া। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ পরিকল্পনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত