মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর উদ্যোগে ৯ জুলাই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবীব খান এর নেতৃত্বে ফেনী মডেল থানাধীন রেলওয়ে স্টেশন সংলগ্ন, স্টেশন কলোনী, ব্রাহ্মণ পুকুর পাড় ও মৌলভীবাজার রেলক্রসিং এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৫ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত আসামীদেরকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত আসামীরা হলো, রায়হান উদ্দিন (২৪) পিতা আমিরুল ইসলাম, সাং চরচান্দিয়া, থানা ও জেলা জয়পুরহাট। সাজা- ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড। মোঃ রাসেল মিয়া (২০), পিতা মোঃ আবুল বাশার সাং- দশাল,থানা দুর্গাপুর ও জেলা নেত্রকোনা ।সাজা- ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।মোঃ রুবেল (৩৫), পিতা তাজুল ইসলাম ভূঞা সাং- দক্ষিণ সতের, থানা, ছাগলনাইয়া ও জেলা ফেনী ।
সাজা ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।মোঃ ফিরোজ (১৯) পিতা আব্দুল গণি সাং জাহাজমারা, থানা সুবর্ণচর ও জেলা নোয়াখালী।সাজা ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
শাকিল হোসেন (১৯), পিতা কালা মিয়া সাং বজরা , থানা সোনাইমুড়ী ও জেলা নোয়াখালী।
সাজা- ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
ফেনী মাদক বিরোধী অভিযানে আটক ৫ জন মাদক কারবারি
আপডেট:

