রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ(৩৯) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে দুজনকে পুলিশ ও বাকি দুজনকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিমিয়া শাখার উপপুলিশ কমমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ(৩৯) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে দুজনকে পুলিশ ও বাকি দুজনকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিমিয়া শাখার উপপুলিশ কমমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (৯ জুলাই) বিকাল ৬টার দিকে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ জানায়, ঘটনার সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী থানা পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান মহিন(৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশী পিস্তলও উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব) অভিযান চালিয়ে একই ঘটনার সঙ্গে জড়িতের দায়ে আরো দুজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

