বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

নেপোলীতে এক কিশোরের আগাতে যুবক খুন

আপডেট:

এমনিতে কিশোরদের দৌরাত্ম নেপোলীতে আগের ছেয়ে বৃদ্ধি পেয়েছে,কিন্তু খুনের মতো ঘটনায় কিশোরদের জড়িয়ে পড়া কারনে মা বাবা ও স্থানীয় জনগণের মধ্য আতংক বিরাজ করছে। পুলিশ পুলিশ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, অপরাধপ্রবণ নেপোলী অপরাধের মাত্রা কমিয়ে আনতে যথেষ্ট চেষ্টা করছে। কিন্তু কিশোরের হাতে যুবক খুন বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলছে। ইতালির নেপলসে এক ১৯ বছর বয়সী যুবক নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যম লা রিপুবলিকা La Repubblica জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর পুলিশে আত্মসমর্পণ করেছে।ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কিশোরটি কীভাবে ও কেন এই ঘটনায় জড়িত হলো— তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর মাঝেও এই ঘটনা চরম আলোচনার সৃষ্টি করেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তারা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সব তথ্য সংগ্রহ করছে।সহিংসতার এই দুঃখজনক ঘটনায় স্থানীয় সমাজে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত