স্টাফ কোয়ার্টার :
ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব নিলক্ষী চৌধুরী বাড়িতে খাবারে চেতনানাশক মিশিয়ে এক ভয়াবহ লুটের ঘটনা: ঘটেছে। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে যেকোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়।স্থানীয় সূত্র জানায়, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী রাসেল চৌধুরীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা চেতনানাশক মেশানো খাবার খাওয়ায়। এতে রাসেলের ছোট ভাই জুয়েল চৌধুরী, তাঁদের স্ত্রী ও শিশু-সহ মোট ১২ জন অচেতন হয়ে পড়েন। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল-মোট ২০ লাখ টাকার মতো লুট করে নিয়ে যায় দলটি।অচেতন অবস্থায় রাসেল চৌধুরীসহ ১০ জনকে প্রথমে মুন্সীরহাট হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার ১০ ঘণ্টা পরেও কয়েকজনের জ্ঞান না ফেরায় চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।

