মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

মাদক কারবারি বিরোধ জেরে গুলি এক বাংলাদেশী সহ দুইজন আহত

আপডেট:

মাদক কারবারি মধ্য মতবিরোধ কারনে মধ্য রাতে রোমের ভিয়া দেল্লা রিসার্ভা নুওভা এলাকায় এই গুলির ঘটনা ঘটে। হামলায় ১৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণের হাতে এবং ২৬ বছর বয়সী এক রোমানো ব্যাক্তির পায়ে গুলি লাগে। ভুক্তভোগীরা দাবি করেছেন তাদের অকারণে গুলি করা হয়েছে, তবে পুলিশ ধারণা করছে এটি মাদক ব্যবসার জের ধরে সতর্কতামূলক হামলা বা ‘অ্যামবুশ’। অনুসন্ধানে জানা গেছে, আহত বাংলাদেশি ও রোমানো ব্যাক্তি উভয়েরই অতীতে মাদক সংক্রান্ত পুলিশ রেকর্ড (Precedenti di droga) রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কারাবিনিয়েরি এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।ঘটনাস্থলটি ভিয়া আলদো কাপিতিনির খুব কাছে, যেখানে গত মে মাসেও ২০ বছর বয়সী এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছিল যা এখনো অমীমাংসিত।আফসোসের বিষয় এসব নিউজেও এখন বাংলাদেশীদের নাম আসছে। যেটা ইতালিতে থাকা বাংলাদেশী প্রবাসী কমিউনিটির জন্য খুবই দুঃখজনক।

#RomeNews #ShootingInRome #BangladeshisInItaly #VillaggioFalcone #ItalianPolice #DrugCrime #RomeSafety #Carabinieri #ItalyNews #BreakingNews #MigrantCommunity #HelloItaly

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত