শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

অবৈধ অভিবাসন রোধে ইতালির কঠোর পদক্ষেপ,জলসীমায় ‘নৌ অবরোধ’ ও জেল-জরিমানার বিধান

আপডেট:

​রোম, ইতালি: অবৈধ অভিবাসন ও মানবপাচার নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ইতালি সরকার। সম্প্রতি দেশটির মন্ত্রীসভায় একটি নতুন খসড়া আইন অনুমোদন করা হয়েছে, যেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে ইতালির জলসীমায় প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি প্রয়োজনে ‘নৌ অবরোধ’ (Naval Blockade) আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। জলসীমায় প্রবেশে কড়াকড়ি ও নৌ অবরোধ
​নতুন আইন অনুযায়ী, সন্ত্রাসবাদের ঝুঁকি, অতিরিক্ত অভিবাসীর চাপ কিংবা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর প্রস্তাবে নির্দিষ্ট জলসীমায় নৌ অবরোধ কার্যকর করা যাবে। সার্বভৌমত্ব রক্ষা ও বিশৃঙ্খলা রোধে এই পদক্ষেপকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মেলোনি।. বিশাল জরিমানা ও নৌকা বাজেয়াপ্ত আইন লঙ্ঘন করে কেউ যদি নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করে, তবে আর্থিক ও আইনি উভয় শাস্তির বিধান রাখা হয়েছে জরিমানা: ১০,০০০ থেকে ৫০,০০০ ইউরো পর্যন্ত।বাজেয়াপ্তকরণ: একই নৌকা বা জাহাজ যদি দ্বিতীয়বার আইন ভঙ্গ করে, তবে সেটি সরকারিভাবে বাজেয়াপ্ত (Confiscation) করা হবে।. প্রত্যাবাসন কেন্দ্রে মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা
​প্রত্যাবাসন কেন্দ্র বা সিপিআর (CPR)-এ আটক থাকা অভিবাসীদের জন্য নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আটকরা সবসময় ব্যক্তিগত মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না। ফোন কর্তৃপক্ষের কাছে জমা থাকবে এবং শুধুমাত্র নির্দিষ্ট সময়ে বা বিশেষ অনুমতি সাপেক্ষে ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
​ সহিংসতা করলে সরাসরি বহিষ্কার আইনটিতে বিদেশি নাগরিকদের জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদি কোনো বিদেশি নাগরিক ইতালির সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য বা বিচারিক বডির বিরুদ্ধে সহিংসতা করেন কিংবা কাউকে হুমকি প্রদান করেন এবং তা প্রমাণিত হয়—তবে বিচারক সরাসরি তাকে ইতালি থেকে বহিষ্কারের (Deportation) নির্দেশ দিতে পারবেন।প্রধানমন্ত্রীর বক্তব্য: > প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই বিলের প্রশংসা করে বলেন, “এটি অবৈধ গণ-অভিবাসন এবং মানবপাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকারের একটি শক্তিশালী লড়াই। দেশের সুরক্ষা নিশ্চিত করতে আমরা কোনো আপস করব না।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত