মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মাদক সম্রাটের মৃত্যু মেক্সিকো জুড়ে চলছে কার্টেল নৈরাজ্য

আপডেট:

সংক্ষিপ্ত নাম এল মেনচো। পুরো নাম নেমেসিও ওসেগুয়েরা সের্ভান্তেস। তিনি একজন মাদক সম্রাট। রোববার মোক্সিকো সেনাবাহিনীর এক অভিযানে নিহত হন তিনি। ওয়াশিংটনের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এল মেনচো ছোট বেলা থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। গড়ে তোলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) নামের বিশাল মাদক নেটওয়ার্ক। এফবিআইয়ের তথ্য মতে, এল মেনচোর মাদক নেটওয়ার্ক লাতিন আমেরিকা থেকে ইউরোপ ও এশিয়া পর্যন্ত বিস্তৃত। কুখ্যাত এই মাদক সম্রাটের নিজ বাহিনীকে কার্টেল বলা হয়। এল মেনচোর মৃত্যুতে মেক্সিকোর ২০টি প্রদেশে নৈরাজ্য শুরু করেছে তারা। কার্টেলদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি এল মানচোর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর মেক্সিকো জুড়ে নৈরাজ্য শুরু করেছে তার অনুসারীরা। ছোট ছোট ট্রাক এবং বাসে করে দেশটির বিভিন্ন শহড়ে অস্ত্রের মহড়া দিচ্ছে তারা। পুলিশ ও বিশেষ বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে। কুখ্যাত এই কার্টেলদের অগ্নিসংযোগ, ভাঙচুরে গোটা দেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষে জানিয়েছে, মেক্সিকোর ৩১টি প্রদেশের অন্তত ২০টিতে ব্যাপক নৈরাজ্য চালাচ্ছে এল মেনচোর বাহিনী। সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের তেল পাম্পগুলো দখলে নিয়ে এল মেনচো বাহিনীকে আগুন দিতে দেখা যায়। বর্তমানে মেক্সিকোর শহরগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। বাতিল করেছে উড়োজাহাজের ফ্লাইট।পুলিশ এবং এল মেনচো বাহিনীর সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর জাতীয় দৈনিক এল জর্নাদা। যার মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি শহরের একজন গর্ভবতী নারীও রয়েছেন। উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন মা হতে যাওয়া ওই নারী। এছাড়া এই প্রাণহানীর মধ্যে ১৭ জন রাষ্ট্রীয় বাহিনীর সদস্যও রয়েছেন। এছাড়া এল মেনচো বাহিনীর ৮ জন নিহত হয়েছেন।নৈরাজ্যকর পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লিমাস। এক নির্দেশনার মাধ্যমে তিনি শহরটির ৮০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার অনুরোধ জানান। গভর্নর আরও জানিয়েছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের সকল গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জালিস্কো মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। পুলিশ ও এল মেনচো বাহিনীর সংঘর্ষে গোটা প্রদেশ কার্যত অচল হয়ে পড়েছে। প্রদেশটির রাজধানী গুয়াদালাজার অলি-গলিতে এখন অস্ত্রধারীদের যানবাহনে আগুন দিতে দেখা গেছে। উদ্বেগের বিষয় ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ এই শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। তার সরকার জানিয়েছে, এল ২০টি প্রদেশের অন্তত ২৫০টি মাদক চলাচলের রাস্তা অবরোধ করেছে মেক্সিকোর সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রোববার গুয়াদালাজারা থেকে ৮০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত তাপালপা এলাকায় বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন এল মেনচো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত