শিরোনাম : “হে ব্রহ্মপুত্র নদ”
কলমে : “আফরিন মৌ”
রজত ধারা বুকে নিয়ে
ছিলে অপরুপে,
আজ তুমি মৃতপ্রায়
কালের অভিশাপে…!!
ছিলো তোমার কতো বাহার
ঢেউয়ের ছন্দ তাল,
জেগে ওঠা চরগুলি আজ
বেড়িছে শিকল…..!!
দেখেছি তোমার অমিত তাঁজা
ঢেউয়ের কত রঙ্গ,
ভরা যৌবনে দু’কূল ছাপিয়ে
বেড়ীবাঁধ করেছো ভঙ্গ….!!
পলি ফেলেছো করেছো উর্বর
মাঠের পরে মাঠ,
ফসল ফলিয়ে আমরা সবাই
ধনে-মানে হয়েছি লাট….!!
শীতে দেখেছি তাপস মূর্তি
শান্ত সৌম্যভাবে,
কতো শত স্মৃতি তোমায় ঘিরিয়া
চিরকাল মনেরবে…!!
টেংরা, পুঁটি, বোয়াল, চিংড়ি
ধরেছি হরেক মাছ,
হারিয়ে গেলো তা কালের গহ্বরে
হাহাকার করি আজ ….!!
সেই শৈশবে তোমার বুকেতে
কতো যে লুটেছি মজা,
হায় বিধাতা কেন দিলে আজ
এমন কঠিন সাজা….!!
দেশ-বিদেশের নৌকা চলতো
নব নব পাল তুলি,
গৃহ ছাড়া মাঝি-মাল্লা গাইতো
সুরে সুরে ভাটিয়ালি….!!
বন্ধু হারা প্রিয় হারা সব
কতো-শত বিরহিনী,
থাকতো দাঁড়িয়ে তোমার কূলেতে
লয়ে অনিমেষ চাহনি….!!
দুই পাড়ের এই ধুঁধুঁ বালুচর
আজ দুঃখের নামান্তর,
তোমার পাড়েতে দাঁড়িয়ে শুধুই
করে যায় হাহাকার….!!



