বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর তৌফিক আফ্রিদি নামে মামলা কেন এই মামলা

আপডেট:

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।রোববার (১ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো: জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।থানা সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী।তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত