গেল ৫ই আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়,সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও ছাত্রজনতার বিজয়ের পরেই দেশজুড়ে বিশেষ করে ঢাকার দেওয়ালে দেওয়ালে চেয়ে যায়,জুলাই গ্রফিতির চিত্রসহ আলোচিত সমালোচিত ডায়লগ।সম্প্রতি আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেসময়ের ভাইরাত উক্তি দিয়ে রচিত গান।নেটিজেনরা গানের তালে তালে মজেছেন আনন্দ উৎসবে।এযেমন সেসময়ের আলোচিত উক্তির মধ্যে, স্বজন হারানোর বেদনা, হাসিনা পালায় না। আমার মা পদত্যাগ করছেন নি, পদত্যাগ করেনি, নাটক কম কর পিও, চুপ কর বেয়াদব, আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন।রাবিশ কথা বলবেন না, আপনি প্লিজ উত্তেজিত হবেন না, স্যাটেলাইটের বৃষ্টির পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, মাসুদ ভালো হয়ে যাও।

