বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সঙ্গীত শিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার

আপডেট:

আওয়ামী লীগের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা
থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি বানায় আওয়ামী লীগ। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ- ২ আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার জন্ম দেন। সংসদে বিদ্যুৎ, লোডশেডিং নিয়েও আলোচনা করে সমালোচিত হন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত