রবিবার, মার্চ ২৯, ২০২৬

ওয়েনেসডের পর খুশি ছিলেন না জেনা ওর্তেগা

আপডেট:

জনপ্রিয়তার বিপরীত দিকও আছে। অভিনেতাদের ক্ষেত্রে অনেক সময় একটা কনটেন্ট তাদের নামের সঙ্গে জুড়ে যায়। সেটা এমনভাবে হয় যে ওই নাম সরানো যায় না।জনপ্রিয়তার বিপরীত দিকও আছে। অভিনেতাদের ক্ষেত্রে অনেক সময় একটা কনটেন্ট তাদের নামের সঙ্গে জুড়ে যায়। সেটা এমনভাবে হয় যে ওই নাম সরানো যায় না। তারা একটি কনটেন্টের জন্যই পরিচিত হয়ে ওঠেন। জেনা ওর্তেগার ক্ষেত্রেও সেটা হয়েছে। তিনি অভিনয় করেছিলেন নেটফ্লিক্সের সিরিজ ‘ওয়েনেসডে’তে। এ সিরিজ নেটফ্লিক্সের অন্যতম সর্বোচ্চ ভিউ পেয়েছে। তারকা বনে গেছেন জেনা ওর্তেগা। কিন্তু এ বিষয়ই তার জন্য বিপদের কারণ হয়েছে। দর্শক তাকে ওয়েনেসডের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছিল। এছাড়া নিজেকে তিনি অন্তর্মুখী মনে করেন এবং এ সিরিজের জনপ্রিয়তার পর তিনি নিজের মতো থাকতে পারেননি।সম্প্রতি হারপারস বাজারের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন জেনা ওর্তেগা। সেখানে তিনি এসব বিষয় নিয়ে কথা বলেন। জেনা বলেন, ‘সত্যি বলতে ওয়েনেসডে স্ট্রিম হওয়ার পর আমি নিজের বিষয় ও পরিস্থিতি নিয়ে অনেক কিছু বুঝতে পারছিলাম না। এক ধরনের চাপ ছিল। সবার কাছ থেকে মনোযোগ পাচ্ছিলাম। আমার মতো অন্তর্মুখী একজন মানুষের জন্য বিষয়টা ভীতিকর।’নেটফ্লিক্সের সর্বোচ্চ ভিউ পাওয়া জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। এর চতুর্থ সিজন ১৪ কোটি ভিউ পেয়েছে। ওয়েনেসডে প্রথম সিজনেই ভিউ হয়েছে ২৫ কোটি ২১ লাখের মতো। নাম ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান জেনা। সবার মুখে মুখে ছিল তার নাম। ২০২২ সালে সিরিজটি স্ট্রিম হওয়ার সময় জেনার বয়স ছিল ১৯ বছর। ওই বয়সে বিষয়টি তার জন্য নতুন ও চাপের ছিল বলেই মনে করেন। সিরিজে তার চরিত্রের সঙ্গে মিলিয়ে তাকে ভুল বোঝা হয়েছে বলে মনে করেন জেনা।জেনা ওর্তেগা বলেন, ‘আমি জনপ্রিয়তার মধ্যেও মনে করি বিদ্রূপের শিকার হয়েছি। কারণ নানা গুজবের মধ্যে পড়তে হয়েছে। সেটা সুখকর ছিল না আমার জন্য। তবে এতে করে চোখও খুলে গেছে।অভিনেত্রীর মতে, ওয়েনেসডের সাফল্য তার জন্য শাঁখের করাতের মতো কাজ করেছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, কৈশোরে গথিকের প্রতি আমার অন্য রকম একটা আগ্রহ ছিল। কিন্তু আমি আসলে ডিজনির মিষ্টি গল্পগুলোও পছন্দ করতাম।ওয়েনেসডেতে জেনার চরিত্র একটি স্কুলপড়ুয়া মেয়ের। ১৯ বছর বয়সে তিনি সেটা শুরু করেছিলেন। জনপ্রিয়তা পাওয়ার পর বোঝাই যাচ্ছে আরো অনেক দিন তাকে এ চরিত্রের সঙ্গে থাকতে হবে। এ নিয়ে দ্বিধায় পড়েছেন অভিনেত্রী। জেনা বলেন, ‘আমাকে আরো অনেক দিন একজন স্কুলপড়ুয়ার চরিত্র করতে হবে। অথচ আমি এখন একজন তরুণী। কিন্তু স্কুলপড়ুয়ার পোশাক আমার গায়ে চেপে বসেছে।এমন অনেকের ক্ষেত্রেই হয়। সেখান থেকে বেরিয়ে আসা অভিনেতার ওপরই নির্ভর করে। জেনা কী করে সেটা করবেন, তা জেনার ওপরই নির্ভর করবে।

সূত্র: ভ্যারাইটি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত