বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ঘরানার সিনেমা ‘হাউসফুল’। সিনেমাটির একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবু দর্শকপ্রিয়তা এখনো কমেনি। চলতি বছর মুক্তি পেতে চলেছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি।যা ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে হাউসফুলের টিজার। টিজারে দেখা গেছে, প্রায় অর্ধেক বলিউডই যেন হাজির এ সিনেমায়!অগ্রিম বুকিংয়ের প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত এটি আয় করেছে ৩ কোটি টাকার বেশি। কিন্তু ব্লক সিটের হিসেবসহ এই সংখ্যা যদি দেখা যায়, তাহলে এই আয় দাঁড়ায় ৮ কোটি ৪৮ লক্ষ টাকা।বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, অক্ষয় কুমারের প্রথম দিনে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটির। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানের তুলনায় ‘হাউজফুল ৫’ ইতিমধ্যেই ‘কেসারি চ্যাপ্টার ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। যা অগ্রিম বুকিংয়ে মাত্র ১ কোটি ৮৪ লক্ষ টাকা আয় করেছিল।তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত ‘হাউসফুল ৫’ আগামী ৬ জুন মুক্তি পাবে। এতে অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন

