বুধবার, এপ্রিল ১, ২০২৬

একইভাবে মৃত্যু হলো সাবেক প্রেমিক-প্রেমিকা সিদ্ধার্থ-শেফালির

আপডেট:

বলিউডে ফের শোকের ছায়া। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। শেফালির অকাল মৃত্যুতে ফের শোকের ছায়া টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।আর শেফালির মৃত্যু স্মরণ করিয়ে দিল ৪ বছর আগে বিগ বস ১৩-এর প্রতিযোগী তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। তারা দুজনেই ছিলেন বিগ বস ১৩-এর প্রতিযোগী। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেফালির মৃত্যু আরও একবার উস্কে দিল সিদ্ধার্থ শুক্লার মৃত্যুকে। হৃদরোগে আক্রান্ত হয়ে বি-টাউনে অল্প বয়সে প্রাণ হারানোর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। বিগ বস ১৩-এ একসঙ্গেই অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ ও শেফালি। যেটি ২০১৯-২০২০-তে সম্প্রচার হয়েছিল।পুরো সিজনে দুজনেই দর্শকদের মনোরঞ্জন করতে দারুণ সফল হয়েছিলেন। আর চার বছরের ব্যবধানে দুই অভিনেতার একইভাবে মৃত্যু সকলকে হতবাক করেছে।নিয়মিত শরীর চর্চায় অভ্যস্ত, জিম-ফিট সিদ্ধার্থেরও মৃত্যুর কারণ ছিল শেফালির মতোই কার্ডিয়াক অ্যারেস্ট। মাত্র ৪০ বছরেই সিদ্ধার্থের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা অনেক স্বাস্থ্য সচেতন মানুষের মনেই বিপদঘণ্টি বাজিয়েছিল। সেই বিপদ সংকেত ফের ফিরে এল শেফালি জারিওয়ালার মৃত্যুর খবরে।চল্লিশের কোটা সবে পার করেছেন শেফালি জারিওয়ালা। কতটা স্বাস্থ্য সচেতন ছিলেন তিনি তার প্রমাণ পারফেক্ট মেদহীন চেহারা। কিন্তু নিয়মিত শরীর চর্চা করা শেফালিও আচমকা আক্রান্ত হলেন হৃদরোগে।বস ১৩-এ অন্যতম প্রতিযোগী ছিলেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি আর এই সিজনের বিজয়ী হন সিদ্ধার্থ শুক্লা। ওই রিয়্যালিটি শো-তেই শেফালি জানিয়েছিলেন যে তার ও সিদ্ধার্থের সম্পর্কের কথা।
অভিনেত্রী জানিয়েছিলেন, প্রায় দেড় দশক আগে সম্পর্কে ছিলেন তিনি ও সিদ্ধার্থ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকা হলেও শোয়ে দু’জনের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তবে সম্পর্ক ভাঙার পরও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। তবে শুধু পুরোনো সম্পর্কই নয়, বিগ বস ১৩ সিজনের দুই প্রতিযোগীর কয়েক বছরের ব্যবধানে এমন কাকতালীয়ভাবে একইভাবে মৃত্যু নিয়েও তোলপাড় নেটপাড়া।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত