বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

১০ জুলাই থেকে টিভিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

আপডেট:

সারা দেশের দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার টেলিভিশন পর্দায় আসছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তির পর এবার চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে নাটকটির নতুন মৌসুম। আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নতুন সিজনের পর্বগুলো।চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট এবং মোট ১২০ পর্বে নির্মিত হয়েছে এবারের সিজন। নাটকটির প্রথম পুনঃপ্রচার হবে প্রচারের রাতেই ভোর ৩টা ৪০ মিনিটে এবং দ্বিতীয় পুনঃপ্রচার হবে পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে।চলতি ঈদুল আজহায় বঙ্গ-তে প্রিমিয়ারে মুক্তি পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর প্রথম ৮টি পর্ব দেখা গেছে একসঙ্গে। ৪০ টাকা সাবস্ক্রিপশন ফিতে দর্শকরা অ্যাপে নাটকটি উপভোগের সুযোগ পান। তবে যারা ওটিটিতে দেখতে পারেননি, তাদের জন্যই টিভি সংস্করণ আনা হয়েছে বলে জানিয়েছেন নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি।নতুন মৌসুমেও রয়েছে পরিচিত মুখের সমাবেশ। অভিনয়ে রয়েছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা ও মনিরা মিঠুসহ আরও অনেকে।উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হয়েছিল ১১৬তম পর্বে। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার শুরু হয়েছে পঞ্চম কিস্তির যাত্রা। আগের মতো এবারও তরুণ প্রজন্মের হাসি-কান্না, প্রেম-ভালোবাসা ও বন্ধুত্বের গল্প নিয়ে এগিয়ে যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’।দর্শকদের চাহিদা ও ভালোবাসার প্রতিক্রিয়ায় প্রতি সিজনেই নাটকটি পেয়েছে আলাদা জনপ্রিয়তা। এখন দেখার পালা, নতুন সিজনে কতটা চমক দিতে পারে ব্যাচেলরদের এই গল্প

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত