মডেল-অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিচ্ছেদেরপর নতুন করে আর বিয়ে করেননি দুই বাংলার আলোচিতদ অভিনেত্রী জয়া আহসান। বিয়ে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তিনি। কাজ, সমাজ, সংস্কৃতি কিংবা সমসাময়িক ইস্যুতে তিনি অনায়াসে কথা বললেও নিজের সম্পর্ক বা ভালোবাসার গল্প সবসময় আড়ালে রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙেছেন সেই নীরবতা। জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। মডেল-অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিচ্ছেদেরপর নতুন করে আর বিয়ে করেননি দুই বাংলার আলোচিতদ অভিনেত্রী জয়া আহসান। বিয়ে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তিনি। কাজ, সমাজ, সংস্কৃতি কিংবা সমসাময়িক ইস্যুতে তিনি অনায়াসে কথা বললেও নিজের সম্পর্ক বা ভালোবাসার গল্প সবসময় আড়ালে রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙেছেন সেই নীরবতা। জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। জয়া বলেন, ‘মানুষ তো একা থাকতে পারে না। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। অবশ্যই আছে। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। তবে প্রেমিকের নাম উল্লেখ করেননি জয়া। তিনি মিডিয়া জগতের কেউ নয় বলে উল্লেখ করে জয়া বলেন, ‘সে আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’ বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’

