আসামী হাজির এবং সেই স্মৃতি
ফিরোজ আলম
বাংলাদেশে যে ওয়েস্টার্ন ঘরণার ছবি বানানো যায় তা প্রথম দেখান দেওয়ান নজরুল। তিনি একজন গীতিকারও। দোস্ত দুশমন ছবিতে তার লেখা চুমকি চলেছে একা পথে একটি কালজয়ী গান হিসেবে মানুষের মাঝে টিকে আছে। দোস্ত দুশমন ছবিটি ছিল হিন্দি ছবি সোলে ছবির নকল। সোলে ছবিতে গব্বর সিং এর চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান। এটি একটি প্রাতঃস্বরণীয় চরিত্র হিসেবে হিন্দি ছবিতে টিকে আছে। দোস্ত দুশমন ছবিতে জসিমের অভিনয় আমজাদ খানকে ছাড়িয়ে যান। দেওয়ান নজরুলের বারুদ ও আসামি হাজির ছবি দুটিও ওয়েষ্টার্ন ঘরনায় নির্মিত। জ্যামস্ প্রযোজিত এই ছবিগুলো ছিল ধুম ধারাক্কা মারপিটে ভরপুর।জ্যামসে্র প্রতিষ্ঠাতা ছিলেন জসিম,রুহুল আমিন ও মাহাবুব গুই,সাথে ছিলেন বুলেট, লাবু ও অন্যান্যরা।আসামি হাজির ছবিটি মুক্তির আগে পত্র-পত্রিকায় ব্যাপক বিজ্ঞাপন প্রচার করা হয়। বিশেষ করে সিনেমা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হয় বেশি। আমি তখন ক্লাস সেভেনে পড়ি । আমার এক বড় ভাই চিত্রালী পত্রিকা পড়তেন। সেখানে আমিআসামী হাজির ছবির বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হই। তখন কিন্তু ছবি মুক্তি পাবার সাথে সাথে মফস্বলের সিনেমা হল গুলাতে দেখানো হতো না।ছবি আসতো ২/১ মাস পরে। এখনো মনে আছে ছবিটি ছোট বয়সে বাড়িতে কাউকে না বলে চট্টগ্রামের জলসা সিনেমা হলে দেখেছিলাম। অবশ্য রাতে বাড়ি এসে বাবার হাতে মারাও খেয়েছিলাম। সম্প্রতি ফেসবুকে আসামি হাজির ছবির একটি দৃশ্য দেখে সে কথা মনে পড়ে গেল।
আসামি হাজির ওয়েস্টার্ন ঘরণার সিনেমা দেখার স্মৃতি
আপডেট:

