একজন মাধুরী!
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
কবি, লেখক, গ্লোবাল পলিটিক্স ও বিশ্লেষক।
১৩.০৬.২০২৩
সাংবাদিক ও কবি মাধুরী কে ধন্যবাদ। মাধুরীকমপক্ষে ত্রিশ ঊর্ধ কবিতা লিখেছে কোন শিক্ষক ছাড়া, কারো কাছে হয়তো ছন্দায়ন করাটা শিখেছে, অহমিকা হীন, পাড়া গাঁয়ের মেয়েটার বাবার সংসার দেখতে হয়,
অসহায় দুস্থদের জন্য দুুঃখ কষ্টে তার কোমল হৃদয় ব্যথিত হয়, এবং তাদের পাশে দাড়িয়ে যায় যা আছে তার হাতে তাই নিয়ে।
সে ভালো কৃষিবিদ। নিজেদের যতটুকু জমি আছে নিজে আবাদ করে। আসলে আমি জানিনা ত্রিভুবনে তার কে আছে?
ভাষার দখল তার চমৎকার। তার নিউজ করা আমি দেখেছি। এই কনজার্ভেটিভ সমাজে অধার্মিকের ধর্ম আস্ফালন অনেক বেশী! মাওলানা মুর্তজা সাহেবের ওয়াজ ও ইতিহাস আপনাদের শুনিয়েছি! কোনদিন যে “জিন্নাহ” নামাজ পড়েন নাই, ডিনার ছিলো ঘিয়ে ভাজা পরাটা বা রুটি, শূকরের মাংস ও বিয়ার তিনি মুসলমানদের জন্য আলাদা রাস্ট্র চেয়ে দাঙ্গা বাধিয়ে ৫০ হাজার লোক মেরে পাকিস্তান বানায় জাতির জনক হয়ে গেলেন!
সেই জাতির পিতার দেশকে এদেশের লোকেরা মুসলমানের দেশ মনে করে!
মাধুরী জেলা সাংবাদিক ইউনিটের সেক্রেটারি হয়েছিলো কিন্ত পুরুষ শাসিত কুসংস্কারাছন্ন কনজার্ভেটিভ লোকদের জন্য তা তার পোষালো না।
পরিশ্রমি পরোপকারী মাধুরী কে ভগবান সহায়তা করুন।
ছবিতে মাধুরী



